রাজ্যের মুখ্যমন্ত্রী কে লক্ষ্মী রূপে পুজো
নদীয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা ভক্তি তার প্রতি শ্রদ্ধা যে কতটা তা আরেকবার প্রমাণিত হলো নদীয়া তে রাজ্যের মুখ্যমন্ত্রী কে লক্ষ্মী রূপে পুজো করে ।লক্ষ্মী পূজা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধনায় ব্রতী হলেন একদল তৃণমূলী।
নদিয়ার ধানতলা বাজারে শনিবার সকালে লক্ষ্মী পুজোর দিন রীতিমতো নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করলেন এক দল তৃণমূল সমর্থক। রীতিমতো আড়ম্বরের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধনা করলেন তারা। ধানতলা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং আরাধনা দেখার জন্য পথ চলতি মানুষরা ভিড় জমান। উদ্যোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আরও ত্বরান্বিত করার লক্ষ্যেই মূলত লক্ষ্মী পুজোর দিনে বিশেষ এই বন্দনা।

Post a Comment